- বাংলাদেশের মন্দির তথ্য ভাণ্ডার
The Challenge
বাংলাদেশে অসংখ্য সনাতনী মন্দির ও ধর্মীয় স্থান রয়েছে, কিন্তু এগুলোর সঠিক ও নির্ভরযোগ্য কোনো কেন্দ্রীয় তথ্যভাণ্ডার নেই। ফলে গবেষক, ভক্ত-পূজারি ও সাধারণ মানুষ মন্দিরের সঠিক অবস্থান, ইতিহাস বা গুরুত্ব সম্পর্কে জানতে অসুবিধার সম্মুখীন হন। এছাড়াও, অনেক মন্দির অরক্ষিত ও অবহেলিত, এবং তাদের ঐতিহ্য হারিয়ে যাওয়ার ঝুঁকিতে। এই তথ্যগুলো সংগ্রহ, যাচাই-বাছাই ও ডিজিটালাইজেশন করা একটি বড় চ্যালেঞ্জ।
Our Solution
সনাতনী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন "সনাতনী মন্দির ডিরেক্টরি" প্ল্যাটফর্মের মাধ্যমে একটি সমাধান এনেছে। এটি একটি ওয়েব-ভিত্তিক ডিরেক্টরি যেখানে বিভাগ, জেলা ও উপজেলা অনুযায়ী মন্দিরের তথ্য খুঁজে পাওয়া যায়। প্রতিটি মন্দিরের জন্য আলাদা আইডি, নাম, প্রকার (শক্তিপীঠ, সাধারণ, মঠ, আশ্রম, পঞ্চরত্ন, নবরত্ন, শিখর) ও অবস্থান উল্লেখ রয়েছে। এই ডিজিটাল ডিরেক্টরি আগামীতে গবেষণা, সাংস্কৃতিক পর্যটন ও ঐতিহ্য সংরক্ষণ কার্যক্রমের ভিত্তি হিসেবে কাজ করবে।
Gallery